এমডিপিতে প্রতিটি শেয়ারের বিপরীতে পাচ্ছেন—

  • মাস্তুল আবাসন প্রকল্প (এমএপি) এর বি ব্লকে একটি ৫ (পাঁচ শতাংশ পরিমান রেডি প্লটের ১০ (দশ) ভাগের একভাগ।
  • প্রতিটি এমডিপি শেয়ারের বিপরীতে প্রাপ্য প্লট শেয়ারের জন্য ইউটিলিটি (রাস্তা, খেলার মাঠ, মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স ইত্যাদি) বাবদ মাস্তুল আবাসন প্রকল্পের অতিরিক্ত জমি ব্যয় হবে ০.৩১ শতাংশ জমি। অর্থাৎ প্লটে যাতায়াত ও আবাসিক এলাকায় বসবাসের নিমিত্তে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের জন্য শেয়ারহোল্ডারদের প্রাপ্য জমি থেকে কোন জমি কর্তন করা হবে না।
  • এমডিপির শেয়ারহোল্ডারদের জন্য নির্দিষ্ট শেয়ারমানির বাইরে আলাদাভাবে ভরাট ফি দিতে হবে না।
  • সুপরিকল্পিত হাউজিং এলাকার মধ্যে প্লট হওয়াতে শেয়ারহোল্ডারগণ পাবেন—গুণগত মানসম্পন্ন প্রতিবেশী, স্কুল-কলেজ, সামাজিক প্রতিষ্ঠান, খেলার মাঠ, বিনোদন ও চিকিৎসা কেন্দ্রসহ যাবতীয় নাগরিক সুবিধাসমূহ।

কম খরচে ঢাকায় নিজের ফ্ল্যাট

যদি, ৭ (সাত) বছর পরে কোন শেয়ারহোল্ডার ১,৬৮,০০০/- (এক লক্ষ আটষট্টি হাজার) টাকা মূল্যের শেয়ারটি হস্তান্তর করতে চান, তখন খুব সহজেই কয়েকগুণ বেশি দামে তা বিক্রি করতে পারবেন।

অথবা, ১০ (দশ) দশজন শেয়ারহোল্ডার একত্রে উক্ত প্লটে নিজেদের খরচে বাড়ি নির্মাণ করলে প্রত্যেকে কমপক্ষে একটি ফ্ল্যাটের মালিক হবেন।

অর্থাৎ ১,৬৮,০০০/- (এক লক্ষ আটষট্টি হাজার) টাকার সাথে শুধুমাত্র নির্মাণ ব্যায় যুক্ত করলেই তিনি ঢাকায় কমপক্ষে ৯০০ (নয়শত) বর্গফুটের একটি ফ্ল্যাট পাবেন।

ঢাকার  যে কোন এলাকায় ফ্ল্যাটের দাম প্রতিবর্গফুট সর্বনিম্ন ৪,০০০/- (চার হাজার) টাকা। অতএব, ৯০০ বর্গফুট একটি ফ্ল্যাটের বর্তমান দাম কমপক্ষে ৩৬,০০,০০০/- (ছত্রিশ লক্ষ) টাকা। সাত বছর পরে অবশ্যই এ দাম কয়েকগুণ বেড়ে যাবে।


নির্মাণ ব্যায় বহন করতে না চাইলে

কোন শেয়ারহোল্ডার যদি নির্মাণ ব্যায় বহন করার সামর্থ না রাখেন, সে ক্ষেত্রে যে কোন ডেভেলপার কোম্পানিকে ৫০:৫০ অনুপাতে বাড়ি নির্মাণের দায়িত্ব দিলে, ডেভেলপারের অংশ বাদ দিয়ে তিনি কমপক্ষে ৪৫০ বর্গফুট ফ্ল্যাটের মালিক হতে পারবেন। সে হিসেবে ডেভেলপার কোম্পানির মাধ্যমে বিল্ডিং তৈরি করে নিজের অংশ বিক্রি করে দিলে পূর্বের হিসেব অনুযায়ী তিনি কমপক্ষে ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা পেতে পারেন।

অর্থাৎ ৭ (সাত) বছর বা ৮৪ মাস ধরে আপনি যে শেয়ারটির মূল্য পরিশোধ করলেন, সাত বছর পরে সে শেয়ারটি বিক্রি করে বিপুল পরিমান লাভ করার সম্ভাবনা রয়েছে।

অথবা, এমডিপিতে এখনই একত্রে দুটি শেয়ার ক্রয় করলে ভবিষ্যতে ডেভেলপারকে বিল্ডিং নির্মাণের শর্তে অর্ধেক দিয়ে দিলেও শেয়ারহোল্ডারের নিজের জন্য একটি ফ্ল্যাট থেকে যাবে। এ ক্ষেত্রে দুইটি শেয়ারের জন্য গ্রাহকের ব্যয় হবে মাত্র ১,৬৮,০০০ * ২ = ৩,৩৬,০০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার) টাকা।