মাস্তুল ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমডিপি) হলো মাস্তুল লিমিটেড এর একটি সঞ্চয় প্রকল্প। অন্যান্য সমিতি বা ব্যাংকের সঞ্চয় প্রকল্পের সাথে এমডিপি’র মৌলিক পার্থক্য হলো– সঞ্চয়ের বিপরীতে নির্দিষ্ট পরিমান আর্থিক লভ্যাংশ প্রদানের পরিবর্তে এমডিপি তার প্রতিটি শেয়ারের জন্য সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারকে মাস্তুল আবাসন প্রকল্পের ৫ (পাঁচ) শতাংশ পরিমান একটি প্লটের শেয়ার (প্রতিটি প্লট ১০টি শেয়ারে বিভক্ত) প্রদান করবে।


এমডিপির স্বাতন্ত্র্য

অন্যান্য সঞ্চয় ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে এমডিপির যথেষ্ঠ পার্থক্য রয়েছে। বাংলাদেশের বিভিন্ন সমিতি, এনজিও, সরকারি ও বেসরকারি ব্যাংকের সঞ্চায়ন প্রকল্প এবং ইন্সুরেন্স কোম্পানিগুলো ছাড়াও অনেক প্রতিষ্ঠান ও সংগঠন সঞ্চয় ভিত্তিক প্রকল্প পরিচালনা করে আসছে। এ সব প্রতিষ্ঠানের সঞ্চায়ন প্রকল্পগুলো গবেষণা করে দেখা গেছে, ৫-৭ বছর মেয়াদী সঞ্চয়গুলোতে লভ্যাংশসহ সঞ্চিত অর্থের সর্বোচ্চ দ্বিগুণ অর্থ পরিশোধ করা হয়। আর অর্থের বিনিময়ে অর্থ পরিশোধ করা মূলত সুদ ভিত্তিক অর্থব্যবস্থার অন্যতম টুলস।

এমডিপি যেহেতু সঞ্চয়ের বিপরীতে জমি দিচ্ছে, সেহেতু এটি সুদমুক্ত ব্যবস্থা।

আবার জমি পাচ্ছেন বর্তমান দাম অনুযায়ী কিন্তু মূল্য পরিশোধ করছেন ৭ (সাত) বছরের কিস্তিতে। অতএব কিস্তি পরিশোধের সময়সীমার মধ্যেই জমির দাম কয়েকগুণ বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে।


এমডিপিতে কারা সঞ্চয় করবেন

  • ঢাকায় নিজের বাসস্থানের স্বপ্ন দেখেন যারা
  • দৈনিক ৬০-৭০ টাকা সঞ্চয় করতে সক্ষম এমন যে কোন বাংলাদেশী নাগরিক এমডিপিতে শেয়ার কিনতে পারবেন।
  • দীর্ঘ মেয়াদী সঞ্চয় করে যারা আর্থিকভাবে লাভবান হতে চান।

এমডিপির সুবিধা

ডাউনপেমেন্ট ও বুকিং-এর ঝামেলা নেই

কিস্তিতে বা এককালীন—যেভাবেই হোক, দেশের যে কোন স্থানে জমি কেনার কথা ভাবতে গেলেই ভালো একটা এমাউন্টের টাকা হাতে রাখতে হবে। অন্তত ডাউন-পেমেন্ট ও বুকিং-এর জন্য। এমডিপিতে ডাউনপেমেন্ট ও বুকিং-এর কোন ঝামেলা নেই। মাত্র ১,০০০/- (এক হাজার) টাকা ভর্তি ফি দিয়ে যে কেউ এখানে যুক্ত হতে পারবেন।

সঞ্চয়কে সুদমুক্ত রাখা যাবে:

তুলনামুলক বেশী লাভবান হওয়া যাবে


আমাদের লোকেশন

মাস্তুল ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমডিপি)র লোকেশন ঢাকা জেলার অন্তর্গত সাভার নামাবাজার সংলগ্ন ধামরাই উপজেলাধীন সীতি মৌজার আলাদিন্স পার্ক এন্ড ওয়াটার রিসোর্টের ঠিক বিপরীত পাশে মাস্তুল আবাসন প্রকল্প (এমএপি) এর বি ব্লকে।

আমাদের ঠিকানা

বাড়ি নং ১৪৪, রোড নং- ১,
মিরপুর ডিওএইচএস, মিরপুর, ঢাকা- ১২১৬

ফোন নাম্বার

0251040306, 01537578491, 0193135788

ই-মেইল

pd@mdp.mastulltd.com,