রাজধানী ঢাকার উপর চাপ কমাতে রাজধানীর আশেপাশে চারটি স্যাটেলাইট সিটি নির্মাণে পরিকল্পনা নিয়েছে সরকার। চারটি স্যাটেলাইট টাউনের মধ্যে একটি হচ্ছে বংশী-ধামরাই স্যাটেলাইট টাউন। যা মাস্তুল ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমডিপি) ও মাস্তুল আবাসন প্রকল্প (এমএপি) এর সন্নিকটেই।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা জেলার ধামরাই উপজেলায় ৬৯৩ একর জমির ওপর নির্মিত হবে এ সিটি। ব্যয় হবে ৭ হাজার ৯৩৯ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকা। এ সিটিতে ১ লাখ ৭৩ হাজার ২৫০টি আবাসনের ব্যবস্থা হবে। এখানে ১০, ৫ ও ৩ কাঠার ২ হাজার ৮৫০টি প্লট হবে। প্লটের কাঠাপ্রতি দাম ধরা হয় ২ লাখ ৩০ হাজার। বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণ হবে ১০৩টি। পাশাপাশি ফ্ল্যাট হবে ১৭ হাজার ৩০৪টি। ফ্ল্যাটের আকার হবে ১২৫০ থেকে ৮০০ বর্গফুটের। প্রতিবর্গফুট ফ্লাটের দাম ৩ হাজার ৫০০ টাকা।
তথ্য সূত্র: ইউটিউব থেকে থ্রিডি প্রজেন্টেশন দেখুন প্রথম আলো

